ফ্রান্সের উচ্চবিদ্যালয়গুলোর শিক্ষার্থী আন্দোলন এখন আর কেবল স্কুল অবরোধের কর্মসূচি নয়। সেপ্টেম্বরের মাঝামাঝি প্যারিসের উপকণ্ঠ থেকে শুরু হওয়া ক্ষোভ দুই সপ্তাহের মধ্যে ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। শিক্ষক সংকট, অতিরিক্ত শিক্ষার্থী নিয়ে শ্রেণিকক্ষ, পুরোনো ও জরাজীর্ণ স্কুল ভবন, দীর্ঘ ও অসামঞ্জস্যপূর্ণ ক্লাস সূচি এবং শিক্ষার্থীদের মতামতকে যথেষ্ট গুরুত্ব না দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ব্যাপক আটক। শুক্রবার ২ অক্টোবর পর্যন্ত সোমবার থেকে পাঁচ...