২০২৬
ফুটবল বিশ্বকাপ শুধু মাঠের লড়াইয়ের
জন্য নয়, মাঠে বিভিন্ন
সিদ্ধান্তে প্রযুক্তির ব্যবহার এবং নতুন নিয়ম
যুক্ত করার কারণেও আলোচনায়
এসেছে। বিশ্বকাপ সেমিফাইনালের আগে কিছু পরিসংখ্যান
প্রকাশ করেছে ফিফা। তাতে খেলার সময়
নষ্ট হওয়া কমানো, সিদ্ধান্ত
গ্রহণে নির্ভুলতা নিশ্চিতে সফল হওয়া গেছে
অনেকটা। ফিফার রেফারিং কমিটির প্রধান পিয়েরলুইজি কলিনাও নতুন উদ্যোগগুলোয় সন্তুষ্টি
প্রকাশ করেছেন।
সময়
নষ্ট হওয়া কমেছে
এবারের
বিশ্বকাপে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে
সময় নষ্ট ঠেকানোর উদ্যোগে।
বদলি হওয়া খেলোয়াড়কে...