পর্যাপ্ত নজরদারির অভাবে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আশপাশের এলাকাগুলো এখন নকল ও ভেজাল প্রসাধনীতে সয়লাব। অনলাইন পেজ থেকে শুরু করে এখানকার বহুতল মার্কেট ও বিপণিবিতানগুলোয় দেশি-বিদেশি নামিদামি ব্র্যান্ডের মোড়কে এসব ক্ষতিকর পণ্য বিক্রি হচ্ছে অবাধে। ক্রেতারা না বুঝেই ত্বক ও রূপচর্চার জন্য এসব কসমেটিকস পণ্য কিনে পড়ছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে।বিশেষ করে বাজারে এখন রঙ ফর্সাকারী ক্রিম ও ফেসওয়াশের ব্যাপক চাহিদা দেখা যাচ্ছে। চর্মরোগ বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসাবিজ্ঞানে রঙ ফর্সাকারী কোনো ক্রিম বা প্রসাধনী আজ পর্য...