সৌদি আরবের মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি সম্পর্কে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছিলেন, একজন অভিবাসী শ্রমিক এবং অন্যজন ওমরাহ যাত্রী ছিলেন। তবে এ তথ্য ভুল ছিল। তারা দুইজনই প্রবাসী কর্মী ছিলেন বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রী সৌদিতে হুতি হামলায় নিহত বাংলাদেশিদের সম্পর্কিত প্রশ্ন মনে করে উত্তর দিয়েছিলেন। বিজ্ঞপ্তিতে মন্ত্রীর বরাতে বলা হয়েছে, সৌদি আরবে বোমা হামলায় নিহত দুই বাংলাদেশির একজন ছিলেন অভিবাসী কর্মী, অন্যজন ওমরাহ যাত্রী। তাদের একজনের বাড়ি বগ...