Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রহিমের ‘মানবতার সদাইঘর’
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড

প্রবাসী কল্যাণ মন্ত্রীর ভুল তথ্যের পর মন্ত্রণালয় জানাল দুজনই ছিলেন কর্মী

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ২২:৫৮
প্রবাসী কল্যাণ মন্ত্রীর ভুল তথ্যের পর মন্ত্রণালয় জানাল দুজনই ছিলেন কর্মী

গ্রাফিকস: আগামীর সময়

সৌদি আরবের মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি সম্পর্কে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছিলেন, একজন অভিবাসী শ্রমিক এবং অন্যজন ওমরাহ যাত্রী ছিলেন। তবে এ তথ্য ভুল ছিল। তারা দুইজনই প্রবাসী কর্মী ছিলেন বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রী সৌদিতে হুতি হামলায় নিহত বাংলাদেশিদের সম্পর্কিত প্রশ্ন মনে করে উত্তর দিয়েছিলেন।

বিজ্ঞপ্তিতে মন্ত্রীর বরাতে বলা হয়েছে, সৌদি আরবে বোমা হামলায় নিহত দুই বাংলাদেশির একজন ছিলেন অভিবাসী কর্মী, অন্যজন ওমরাহ যাত্রী। তাদের একজনের বাড়ি বগুড়ায় এবং অন্যজনের কুমিল্লায়। বিমান যোগাযোগ এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই তাদের মরদেহ অগ্রাধিকার ভিত্তিতে দেশে ফিরিয়ে আনা হবে।

আজ সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নে জবাবে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। বিমানবন্দরে প্রবাসী কর্মীদের লাগেজ বহনে প্রবাসী কল্যাণ ডেক্স, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দেওয়া ট্রলি হস্তান্তর করা হয় এ অনুষ্ঠানে।

সৌদি আরবে মসজিদে ‘অনৈতিক কাজের’ মামলায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড গত বুধবার কার্যকর করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, তারা হলেন নজরুল ইসলাম আবদুল বসির এবং সিথি আক্তার। তবে তাদের মৃত্যুদণ্ড কার্যকরের আগে ঢাকাকে কিছু জানায়নি সৌদি কর্তৃপক্ষ।

মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশের পর চিঠি দিয়ে এবং ঢাকায় নিযুক্ত সৌদি দূতকে ডেকে তথ্য জানতে চেয়েছে বাংলাদেশ। আরিফুল হক সাংবাদিকদের প্রশ্নে জানান, জবাব পাওয়া মাত্র আনুষ্ঠানিকভাবে সংবাদ মাধ্যমকে জানানো হবে।

প্রবাসী কল্যাণ মন্ত্রীসৌদি আরবে বাংলাদেশির মৃত্যুদণ্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ছাত্রলীগে পদ পাওয়ায় জামায়াত সভাপতি বাবা বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’

    ছাত্রলীগে পদ পাওয়ায় জামায়াত সভাপতি বাবা বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’

    সৌদিতে মৃত্যুদণ্ড: দেশে নজরুলের পরিবারে শোকের মাতম, হৃদরোগে ফুফুর মৃত্যু

    সৌদিতে মৃত্যুদণ্ড: দেশে নজরুলের পরিবারে শোকের মাতম, হৃদরোগে ফুফুর মৃত্যু

    আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তি, মূল্য নির্ধারণে ২৫% ছাড়

    আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তি, মূল্য নির্ধারণে ২৫% ছাড়

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    মিষ্টি থেকে ইশরাক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স

    মিষ্টি থেকে ইশরাক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স

    মন্ত্রী–প্রতিমন্ত্রীদের যত পদত্যাগ

    মন্ত্রী–প্রতিমন্ত্রীদের যত পদত্যাগ

    মিষ্টি কেনার পথে দুর্ঘটনা, বাড়ি না ফিরে কারাগারে রাবি শিক্ষার্থী রিজন

    মিষ্টি কেনার পথে দুর্ঘটনা, বাড়ি না ফিরে কারাগারে রাবি শিক্ষার্থী রিজন

    প্রধানমন্ত্রীকে বলেছি পদত্যাগ করতে চাই, তিনি সম্মতি দিয়েছেন : ইশরাক

    প্রধানমন্ত্রীকে বলেছি পদত্যাগ করতে চাই, তিনি সম্মতি দিয়েছেন : ইশরাক

    টাইগারকে গুলির পর বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, ‘সালমানের সঙ্গে কাজ করলে ছাড় নয়’

    টাইগারকে গুলির পর বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, ‘সালমানের সঙ্গে কাজ করলে ছাড় নয়’

    ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার

    ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার

    নারায়ণগঞ্জে ৩ কোটি ২০ লাখ টাকার অবৈধ সুতা জব্দ

    নারায়ণগঞ্জে ৩ কোটি ২০ লাখ টাকার অবৈধ সুতা জব্দ

    ফুটবল নিয়ে পুকুরে নেমে প্রাণ গেল শিশুর

    ফুটবল নিয়ে পুকুরে নেমে প্রাণ গেল শিশুর

    জাপানে বৃত্তির অনেক সুযোগ

    জাপানে বৃত্তির অনেক সুযোগ

    সৌদি কারাগারে ১৬ হাজার বাংলাদেশি

    সৌদি কারাগারে ১৬ হাজার বাংলাদেশি