যুক্তরাজ্যের পার্লামেন্টের হাউজে অব কমন্স ও হাউজ অব লর্ডসের প্রতিনিধিদের সঙ্গে আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে বৈঠক করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির নেতৃত্বাধীন ৯ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল। বৈঠকে দুদেশের আইন প্রণয়নের পদ্ধতি, সংসদীয় কার্যক্রম এবং অভিজ্ঞতা বিনিময় নিয়ে আলোচনা হয়।স্থানীয় সময় মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাজ্যের পার্লামেন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে চিফ হুইপসহ বাংলাদেশের আটজন সংসদ সদস্য অংশ নেন। আজ বুধবার সংসদ সচিবালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বৈঠকে যুক্তরাজ্য ও বাংল...