দেশের তৈরি পোশাক খাতে
বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তিগত আধুনিকায়ন ও টেকসই শিল্পায়ন নিশ্চিতে একসঙ্গে
কাজ করবে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং ওভারসিজ
চায়নিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (ওকাইব)। এ লক্ষ্যে যৌথ বিনিয়োগ, রুগ্ণ কারখানা
অধিগ্রহণ ও উৎপাদন স্বয়ংক্রিয়করণে জোর দিয়েছে তারা। গত শনিবার অনুষ্ঠিত মতবিনিময় সভায়
সংগঠন দুটি আলোচনা করে এসব বিষয়ে।
সভায় বিজিএমইএর সিনিয়র
সহসভাপতি ইনামুল হক খানের নেতৃত্বে সংগঠনের নেতারা এবং ওকাইবের প্রেসিডেন্ট ফেলিক্স
চ্যাং...