১০ নভেম্বর নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয়। এ কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা সামনে আসে। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের সঙ্গে একদল আন্দোলনকারীর সংঘর্ষের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ছাত্রলীগের ডাকা শান্তিপূর্ণ ধর্মঘটকে অশান্ত করতে জামায়াত-বিএনপির নেতা-কর্মীরা মাঠে নেমেছেন।তবে যাচাই করে দেখা যায়, ভিডিওটি সাম্প্রতিক কোনো রাজনৈতিক কর্মসূচির নয়। এটি গত ১ নভেম্বর রাজধানীর মিরপুরে তৈরি পোশাক কারখানার শ্রম...