সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পুলিশ কর্মকর্তার বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা আজ (১৪ নভেম্বর) কর্মসূচি পালন করতে বের হলে পুলিশ তাদের গুলি করবে।একই ভিডিও শেয়ার করে কোথাও কোথাও দাবি করা হচ্ছে, মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকেরা আন্দোলনে নামলে পুলিশ তাদের গুলি করবে।তবে যাচাই করে দেখা যায়, ভিডিওটি প্রায় দুই বছরের পুরনো। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের উদ্দেশে পুলিশের দেওয়া বক্তব্যের ভিডিও এটি। পুরনো ভিডিওটি সাম্প্রত...