রাজশাহীর পুঠিয়ায় পাড়া-মহল্লায় ছড়িয়ে পড়ছে মাদকের কারবার। গাঁজা, ইয়াবা, ফেনসিডিল ও হেরোইনের পাশাপাশি আইস ও ট্যাপেন্টাডল কেনাবেচার অভিযোগও রয়েছে। এতে কিশোর-যুবকদের জড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের।সম্প্রতি বিভিন্ন এলাকা ঘুরে এসব তথ্য পাওয়া যায়।থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্রের তথ্য মতে, উপজেলায় চিহ্নিত মাদক কারবারির সংখ্যা দুই শতাধিক বলে স্থানীয়ভাবে দাবি করা হলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকায় রয়েছেন ২২ জন।অন্যদিকে পুঠিয়া থানার ওসি জানিয়েছেন, পুলিশের কা...