রাজধানীর খিলগাঁওয়ে
নির্মাণাধীন একটি ভবনে চাঁদা দাবি করতে গিয়ে অস্ত্র প্রদর্শনের অভিযোগে স্থানীয়
জনতার হাতে পিটুনির শিকার হয়েছেন সোহেল ওরফে ‘পাগলা সোহেল’ (৪৫)। পরে ঘটনাস্থল
থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার
করেছে পুলিশ। পুলিশের জানায়, মাদক, ছিনতাই ও ধর্ষণসহ আটটি মামলা রয়েছে সোহেলের
বিরুদ্ধে।
রবিবার বেলা ১১টার দিকে
খিলগাঁওয়ের পশ্চিম নন্দীপাড়া পানির পাম্প এলাকার একটি নির্মাণাধীন ভবনের সামনে ঘটে
এ ঘটনা।
খিলগাঁও থানার ওসি
শফিকুল ইসলাম জানান, সোহেল ওর...