আদালতের হাজিরা
শেষে কারাগারে ফেরার পথে গাজীপুরের একটি পুলিশ ফাঁড়ি থেকে পালিয়েছে রাজধানীর
মোহাম্মদপুরের আলোচিত মাদক কারবারি মো. রাজা বাদশা ওরফে ‘পিচ্চি রাজা’। রবিবার রাত
সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক পুলিশ ফাঁড়ি থেকে পালিয়ে যায় সে।
বিষয়টি নিশ্চিত
করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম। তিনি
জানান, ঢাকা সিএমএম আদালতে হাজিরা শেষে আসামিদের কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেওয়া
হচ্ছিল। পথে পিচ্চি রাজা বাথরুমে যাওয়ার কথা বললে তাকে মৌচাক পুলিশ ফাঁড়িতে নেওয়া...