শারদীয় দুর্গাপূজায় উৎসবের রঙে বর্ণিল সাজে নারীশক্তির বার্তা ছড়িয়ে দিলেন অভিনেত্রী পরীমণি ও নাজিয়া হক অর্ষা। একজন সেজেছেন দেবী দুর্গা, অন্যজন পাহাড়ের প্রকৃতির মাঝে তুলে ধরলেন নিজেকে। দুই অভিনেত্রীর পৃথক ফটোশুট নজর কেড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাদের সাজ, অভিব্যক্তি আর উপস্থাপনা নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন ভক্তরা। লিখেছেন মীর রাকিব হাসান
পরীর সম্মোহনী সৌন্দর্য
লাল পেড়ে সাদা শাড়ি, মাথায় মুকুট, গলায় ফুলের মালা, অলংকার আর হাতে পদ্মফুল— সব মিলিয়ে সনাতনী বধূর সাজে দেবী দুর্গার আবহে নিজেকে তুলে ধরেছেন...