অব্যাহত বৃষ্টিতে আবারও ভয়াবহ জলাবদ্ধতায় পড়েছে যশোরের ভবদহ অঞ্চল। পানির নিচে রয়েছে অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার অন্তত ২০০ গ্রাম। তিন মাস ধরে পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন লক্ষাধিক মানুষ। অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে উঁচু সড়ক ও বাঁধে আশ্রয় নিয়েছে। ফসলি জমি, বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও উপাসনালয় পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে।দীর্ঘদিনের এ জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে আজ সোমবার ‘ভবদহ দিবস’ উপলক্ষে পদযাত্রা ও সমাবেশ করেছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। বিকাল ৩টায় অভয়নগর উপজেলা চত্বর...