Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ফাহিম হাঁটছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া, লক্ষ্য পরিবেশ রক্ষা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১৫:২০
ফাহিম হাঁটছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া, লক্ষ্য পরিবেশ রক্ষা

ব্রাহ্মণবাড়িয়ার যুবক ফাহিম মুনতাসির

জলবায়ু পরিবর্তন আর বায়ুদূষণ ঠেকাতে নজির গড়ছেন ব্রাহ্মণবাড়িয়ার ২৬ বছর বয়সী যুবক ফাহিম মুনতাসির। ‘কালো ধোঁয়া আর নয়, হেঁটেই করবো দূরত্ব জয়’— এই স্লোগান বুকে নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রায় ১ হাজার ২০ কিলোমিটারের দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন তিনি।

উদ্দেশ্য— পরিবেশ রক্ষা এবং সুস্থ জীবনের জন্য মানুষকে হাঁটায় উদ্বুদ্ধ করা। পাশাপাশি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দেশের মাটি স্পর্শ করা।

গত ১০ জুলাই টেকনাফ থেকে তিন সহযাত্রীকে নিয়ে যাত্রা শুরু করেন ফাহিম। তবে ফেনীতে এসে বাকি দুজনই ক্লান্তি ও ব্যক্তিগত কারণে পথচলা থামিয়ে দেন। এরপর থেকে ফাহিম একাই এগিয়ে চলছেন। তবে এই যাত্রা শুধু হেঁটে যাওয়ার নয়; যাত্রাপথে বিভিন্ন স্থানে তিনি বীজ বপন করছেন এবং রোপণ করছেন চারাগাছ।

সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর এলাকায় পৌঁছালে ফাহিমের মুখোমুখি হয় গণমাধ্যম। কোনো রেকর্ড গড়া বা প্রচারণার উদ্দেশ্যে নয়, বরং সম্পূর্ণ নিজের তাগিদ থেকে এই উদ্যোগ নিয়েছেন বলে জানান ফাহিম।

গতকাল শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁ, কাঁচপুর, যাত্রাবাড়ি হয়ে রাজধানী ঢাকায় ঢোকেন ফাহিম।

নিজস্ব উদ্যোগে ফাহিমের পদযাত্রা
আগামীর সময়কে তিনি বলছিলেন, ‘যানবাহনের কালো ধোঁয়া যেভাবে পরিবেশ ধ্বংস করছে, তাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, আমাদের সবার। নিজের সুস্থতা এবং এই পৃথিবী বাঁচিয়ে রাখার চিন্তা থেকেই আমি রাস্তায় নেমেছি। প্রতিদিনের ছোট ছোট অভ্যাস পরিবর্তনের মাধ্যমেই সমাজে বড় পরিবর্তন আনা সম্ভব।’

ফাহিম মনে করেন, পরিবেশ রক্ষার লড়াইয়ের জন্য ব্যাপক আয়োজনের প্রয়োজন নেই। তরুণদের উদ্দেশ্যে তার বার্তা— খুব কাছের গন্তব্যে রিকশা বা গাড়ি ব্যবহার না করে হেঁটে যাওয়া, ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে প্রয়োজন অনুযায়ী গণপরিবহন ব্যবহার করা এবং পরিবেশবান্ধব অভ্যাসগুলো জীবনের অংশ করে নেওয়া।

সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে এই পদযাত্রা করছেন ফাহিম। পথে বিভিন্ন শহর ও উপজেলায় বন্ধুদের বাড়িতে রাতযাপন করছেন। আগামী ১০ দিনের মধ্যে পৌঁছাতে চান তেঁতুলিয়ায়।

জলবায়ু আন্দোলনপদযাত্রাফাহিম মুনতাসির
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise