ওয়াশিংটনে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের সবচেয়ে প্রভাবশালী কয়েকজন নেতাকে প্রধান টেবিলে বসিয়ে আপ্যায়ন করেন। সেখানে তিলের আবরণে রান্না করা সি বাস ও রোস্ট করা বেগুন পরিবেশন করা হয়।হোয়াইট হাউসের প্রেস অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, নৈশভোজে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও তার স্ত্রী জিনেট রুবিও, হোয়াইট হাউ...