Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চীন

ট্রাম্প-শির জাঁকজমক নৈশভোজ, কী ছিল মেনুতে

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ১৪ মে ২০২৬, ১৮:৪৭
ট্রাম্প-শির জাঁকজমক নৈশভোজ, কী ছিল মেনুতে

ছবি: রয়টার্স

বেইজিংয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং বৃহস্পতিবার যখন জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় নৈশভোজে বসেন, তখন খাবারের তালিকাটিই যেন হয়ে ওঠে কূটনীতির এক নিখুঁত প্রতীক।

চীনের রাষ্ট্রীয় ভোজগুলোতে সাধারণত সাংহাই ঘিরে গড়ে ওঠা হুয়াইয়াং রন্ধনশৈলীর খাবার পরিবেশন করা হয়। এই খাবারের বৈশিষ্ট্য হলো হালকা ও সূক্ষ্ম স্বাদ, নিখুঁত কাটাকাটি এবং মৌসুমি উপকরণের ব্যবহার।

দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের আগ্রহ প্রকাশ করা বৈঠকের সমাপ্তিতে আয়োজকেরা মেনুতেও রেখেছিলেন কূটনৈতিক নমনীয়তার ইঙ্গিত। সেখানে ছিল চীনের জাতীয় খাবার হিসেবে পরিচিত বেইজিং রোস্ট ডাক এবং গরুর পাঁজরের মাংস—যা ট্রাম্পের ভালোভাবে রান্না করা স্টেক পছন্দের প্রতি এক ধরনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

খাবার টেবিলে পাশাপাশি ট্রাম্প ও শি- রয়টার্স
এ ছাড়া মার্কিন অতিথিদের জন্য ডেজার্টেও ছিল বিশেষ আয়োজন। পরিবেশন করা হয় তিরামিসু, ফল, আইসক্রিম এবং ‘শঙ্খ-আকৃতির পেস্ট্রি’।

দীর্ঘদিন ধরেই চীন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠান ও বিদেশি অতিথিদের অভ্যর্থনায় খাবারের প্রতীকী শক্তি ব্যবহার করে আসছে। আধুনিক চীনের ইতিহাসে দুর্ভিক্ষ ও রাজনৈতিক অস্থিরতার কারণে দীর্ঘ সময় খাদ্য রেশনিং চালু ছিল। ফলে খাবার একসময় মর্যাদা ও সামাজিক অবস্থানের শক্তিশালী প্রতীক হয়ে ওঠে চীনা সংস্কৃতিতে।

কূটনৈতিক প্রতীক হিসেবে খাবার

সাম্প্রতিক বছরগুলোতেও বিদেশি নেতাদের চীন সফরে খাবার নিয়ে নানা আলোচিত মুহূর্ত তৈরি হয়েছে। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের সাবেক অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বেইজিংয়ের একটি ইউনান রেস্তোরাঁয় ‘ম্যাজিক মাশরুম’ খাওয়ার প্রসঙ্গ নিয়ে রসিকতা করেছিলেন। আর ২০১১ সালে তৎকালীন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বেইজিংয়ের এক সাধারণ খাবারের দোকানে গিয়ে খেয়েছিলেন ভাজা কলিজা দিয়ে বানানো বিখ্যাত একটি খাবার।

চীন কখনো কখনো অতিথিদের নামেও খাবারের নামকরণ করেছে। যেমন ১৯৭১ সালে হেনরি কিসিঞ্জারের গোপন চীন সফরের সময় তার নামে একটি মুরগির পদ তৈরি করা হয়েছিল। রাষ্ট্রীয় ভোজের খাবারের তালিকাও পরে জনপ্রিয়ভাবে অনুকরণ করা হয় স্থানীয় রেস্তোরাঁগুলোতে।

সাংহাইয়ের অভিজাত হুয়াইয়াং রেস্তোরাঁ ‘গুই হুয়া লু’-এর প্রধান রাঁধুনি শি চিয়াং বললেন, ‘হুয়াইয়াং রন্ধনশৈলীর সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হলো এর ব্যাপক গ্রহণযোগ্যতা। এর স্বাদ এমন, যা অধিকাংশ মানুষ—বিদেশি অতিথিরাও—গ্রহণ করতে পারেন সহজে।’

চীনের আটটি প্রধান আঞ্চলিক রন্ধনশৈলীর একটি হুয়াইয়াং বহু বড় কূটনৈতিক অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।খাবার টেবিলে ট্রাম্পের জন্য সাজানো বাসন- রয়টার্স
১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ‘ফাউন্ডিং ব্যাংকোয়েট’, ১৯৯৯ সালে চীনের ৫০তম বার্ষিকী উদযাপন এবং ২০০২ সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াং জেমিনের আয়োজনে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সম্মানে দেওয়া ভোজেও পরিবেশন করা হয়েছিল এই খাবার।

হুয়াইয়াংয়ের বিখ্যাত পদগুলোর মধ্যে রয়েছে নরম ও রসালো ‘লায়নস হেড’ মিটবল, ইয়াংঝৌ ফ্রাইড রাইস, মিষ্টি-টক সসে ভাজা ‘স্কুইরেল ফিশ’ এবং হাজারো সূক্ষ্ম ফালি করা টোফু দিয়ে তৈরি ‘ওয়েনসি টোফু’।

এই রন্ধনশৈলীতে ইয়াংজি নদী অববাহিকার উপকরণ—যেমন মিঠাপানির মাছ, ইল ও বাঁশের কুঁড়ি—ব্যবহার করা হয়। মসলা খুব কম ব্যবহার করা হয়, যাতে বজায় থাকে খাবারের স্বাভাবিক স্বাদ।

সাংহাইভিত্তিক খাদ্য লেখক ক্রিস্টোফার সেন্ট ক্যাভিশ বললেন, ‘ভোজের জন্য এই খাবার আদর্শ, কারণ এটি উত্তর চীনের শানদং খাবারের মতো ভারী নয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান খাবারের মতো ঝাল নয় এবং দক্ষিণের ক্যান্টনিজ খাবারের মতো অতিরিক্ত ব্যতিক্রমী উপকরণের ওপর নির্ভরশীলও নয়।’

তিনি আরও বললেন, ‘সবচেয়ে সহজ ভাষায় বলতে গেলে, এটি “নিরাপদ” খাবার। ওয়াশিংটনে রাষ্ট্রীয় ভোজে মুরগির খাবার পরিবেশনের মতো। কেউ এতে বিরক্ত হবে না, অতিরিক্ত ঝাল মনে করবে না বা খুব অচেনা বলে খেতে ভয়ও পাবে না।’

চীনযুক্তরাষ্ট্রনৈশভোজডোনাল্ড ট্রাম্পচীন সফর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise