নীলক্ষেত।
ব্যস্ত ঢাকার এমন এক স্থান,
যেখানে পাওয়া যায় নতুন, পুরনো,
দেশি-বিদেশি, বাংলা-ইংরেজি হাজারো বই। এ জায়গার
অলিগলি এক অর্থে টাইমক্যাপসুল;
কেননা বইয়ের মাধ্যমে চাইলেই যাওয়া যায় যেকোনো দেশে,
যেকোনো যুগে। শত শত বাক্য
পড়ে ডুবে থাকা যায়
নিজের পছন্দের চরিত্রে। তবে হাজারো সাহিত্য,
কল্পকাহিনির ভিড়ে পুরনো বইয়ের
দোকানে বোধহয় ইংরেজি গ্রামারের বইগুলো হবে প্রাচীন নিদর্শন।
ধুলোমাখা সেই ‘সাবজেক্ট ভার্ব
অ্যাগ্রিমেন্ট’-এর পাতা উল্টাতে
গিয়ে নতুন প্রজন্ম তাকিয়ে
থাকবে অবাক হয়ে। ভবিষ্যতে
হয়তো ই...