সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন দ্রুত আহ্বান, জুলাই ‘গণহত্যার’ বিচার এবং জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষিত রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি দিয়েছেন জামায়াতের সংরক্ষিত নারী এমপি রোকেয়া বেগম।আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি তুলে দেন তিনি। এসময় জামায়াত ও এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।স্মারকলিপিতে তিনি বলেছেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ কেবল একটি রাজনৈতিক ঘটনার অংশ নয়, বরং ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও গণতান্ত্রি...