Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংসদ

জামায়াতের নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্যে উত্তপ্ত সংসদ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১৯:৫৩
জামায়াতের নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্যে উত্তপ্ত সংসদ

ফাইল ছবি

জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নারী সংসদ সদস্যদের পোশাক ও পর্দা নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তার বক্তব্যকে কেন্দ্র করে অধিবেশনে হট্টগোল ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

আজ রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ষষ্ঠ কার্যদিবসে এ ঘটনা ঘটে। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

বাজেট আলোচনায় অংশ নিয়ে মনিরুল হক চৌধুরী জামায়াতে ইসলামীর সমালোচনা করতে গিয়ে নারী সংসদ সদস্যদের পোশাক ও পর্দা প্রসঙ্গে মন্তব্য করেন। তার বক্তব্যের পরপরই বিরোধী দলের সদস্যরা আসন ছেড়ে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ জানান। এতে সংসদে হট্টগোল শুরু হলে ডেপুটি স্পিকার বারবার সদস্যদের শান্ত হওয়ার আহ্বান জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে ডেপুটি স্পিকার বক্তব্যের আপত্তিকর অংশ সংসদীয় কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ (বাদ) করার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি ব্যক্তিগত স্বাধীনতা ও ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, সংসদ সদস্যদের নিজেদের মর্যাদা ও শালীনতা বজায় রাখতে হবে।

ডেপুটি স্পিকার বললেন, ‘আমরা সবাই জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। নিজেদের ডিসেন্সি ও ডিগনিটি ধরে রাখতে না পারলে দেশের মানুষের কাছে লজ্জিত হতে হবে। এই সংসদ কোনো ব্যক্তিগত আক্রমণ বা ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে মন্তব্য করার জায়গা নয়।’

সমালোচনার মুখে মনিরুল হক চৌধুরী দুঃখ প্রকাশ করেন। তিনি বলেছেন, তার বক্তব্যের কোনো অংশে কারও আত্মসম্মানে আঘাত লেগে থাকলে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার অনুরোধ জানাচ্ছেন।

এ সময় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলছেন, নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে মন্তব্য করা তাদের ব্যক্তিগত ও ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল। তিনি এ ধরনের বক্তব্যকে ‘হীন মানসিকতা ও বৈষম্যমূলক আচরণের বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেন।

পরে পানি সম্পদমন্ত্রী এ বিষয়ে বক্তব্য দিতে চাইলে ডেপুটি স্পিকার তাকে থামিয়ে দেন। তিনি বললেন, কোনো বক্তব্য একবার এক্সপাঞ্জ করার সিদ্ধান্ত হলে তা নিয়ে আর বিতর্ক বা ব্যাখ্যার সুযোগ থাকে না।

এরপর চিফ হুইপ মনিরুল হক চৌধুরীকে নিজের অবস্থান ব্যাখ্যার সুযোগ দেওয়ার অনুরোধ জানান। জবাবে ডেপুটি স্পিকার বললেন, প্রয়োজন হলে যথাসময়ে তাকে কথা বলার সুযোগ দেওয়া হবে। পরে তিনি সংসদ সদস্যদের চলমান বিতর্কের ইতি টেনে মূল বাজেট আলোচনায় ফিরে যাওয়ার আহ্বান জানান।

জামায়াত ইসলামীনারী এমপিজাতীয় সংসদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড