একটি সুস্থ, মেধাবী,
সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাই সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে
মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার রাতে নিজের
ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, ‘একটি
সুস্থ, উদ্যমী ও মানবিক সমাজ বিনির্মাণের ক্ষেত্রে খেলাধুলার ভূমিকা অপরিসীম। আমরা
বিশ্বাস করি, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের
বর্তমান ও ভবিষ্যৎ উন্নয়ন এবং সমৃদ্ধির ভিত্তি। তাই সরকার ক্রীড়াকে কেবল
শরীরচর্চা, বিনোদন...