কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য আফতাব মজুমদার জয়কে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে নগর এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশনার কথা উল্লেখ করে তাকে বহিষ্কারের চিঠি দেওয়া হয়েছে।দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় আগামীর সময়কে বললেন, ‘আফতাব মজুমদারের বিরুদ্ধে দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত ভিডিও ফুটেজ আমাদের হাতে এসেছে। অভিযোগের সত্যতা মিলেছে। দলের গঠনতন্ত্র অনুযায়ী জরু...