সরকারি ব্যবস্থাপনায় আগামী বছরের জন্য হজ প্যাকেজ-১ ও হজ প্যাকেজ-২ ঘোষণা করা হয়। আজ মঙ্গলবার সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।মন্ত্রীর ঘোষণা অনুযায়ী, সাশ্রয়ী প্যাকেজে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। অন্যদিকে, উন্নত সুবিধার প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা।এ ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এ প্যাকেজে খরচ পড়বে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।...