স্পষ্টভাষী হিসেবে বলিপাড়ায় আলাদা পরিচিতি রয়েছে অভিনেত্রী তাপসী পান্নুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্তমান ধারার কমার্শিয়াল ছবি ও গত কয়েক মাসে মুক্তি পাওয়া সিনেমাগুলোর সমালোচনা করতে গিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। তার দাবি, বর্তমানে যেভাবে নির্দিষ্ট এক ঘরানার সিনেমা তৈরি হচ্ছে, তেমন কাজ করার চেয়ে তিনি অভিনয় থেকে অবসর নেওয়াকেই শ্রেয় মনে করেন। কোনো সিনেমার নাম না নিলেও নেটিজেনদের মতে, তার এই কটাক্ষ মূলত কন্নড় সুপারস্টার যশ ও কিয়ারা আদভানি অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘টক্সিক’-কে উদ্দেশ্য করেই...