মঙ্গলবার রাত। সিলেট নগরের শাহজালাল উপশহরের বি-ব্লক মসজিদ মার্কেট এলাকার সড়ক।
এক তরুণীকে টেনে নেওয়া হচ্ছে কোমরে শিকল বেঁধে। সামনে থাকা এক ব্যক্তি টানছেন শিকল,
পেছনে কাঁদতে কাঁদতে ওই তরুণী চেষ্টা করছেন হাত ও কাপড় দিয়ে মুখ ঢাকার। তখন সঙ্গে থাকা
কয়েকজন তাকে মুখ খোলা রাখতে বলছেন— যেন মানুষ তাকে চেনে।
ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওর। সেদিন চুরির
অভিযোগে আটক করা হয় ওই তরুণীকে। পুলিশ বলছে, ওই তরুণী একটি দোকানের ক্যাশবাক্সে হাত
দিয়েছিলেন। তখন তাকে আটক করেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ যায় সে...