ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের এক কর্মচারীকে মারধরের অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন প্রতিষ্ঠানটির কর্মচারীরা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শাহবাগ থানাধীন ঢামেক হাসপাতালের মিলন চত্বরের সামনে এই বিক্ষোভ করেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, হাসপাতালের হিসাব শাখায় কর্মরত স্টাফ আবু হানিফকে মারধর ও লাঞ্ছিত করেছেন চিকিৎসক আসাদ, রিয়াদ ও শুভসহ আরও কয়েকজন। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কর্মসূচিতে আন্দোলনকারীরা জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। হাসপাতালের তৃতীয় এবং চতুর্থ শ্র...