পিরোজপুরে ৮৭ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন নিয়ে জামায়াতের নেতাকর্মীদের অবস্থানের সমালোচনা করেছেন সাবেক এনসিপি নেত্রী তাসনিম জারা। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, জামায়াতের নেতাকর্মীরা মিছিল, মাইক ও সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়ে মানিক পশারীকে পিরোজপুরে দাফন করতে না দেওয়ার কথা বলেছেন। তার ভাষ্য, একজন মুক্তিযোদ্ধা ‘ভুয়া’ কি না, সেই সিদ্ধান্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা আদালতের মাধ্যমে হওয়ার কথা থাকলেও দাফন ঠেকানোর মাধ্যমে বিষয়টির মীমাংসা করার চেষ্টা করা হয়েছে।পোস্টে তাসনিমা জারা লে...