ব্রাহ্মণবাড়িয়ার
আখাউড়ায় সানটিংয়ের সময় তেলবাহী ট্রেনের একটি খালি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত
হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের আখাউড়া অংশের ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
রয়েছে। বুধবার রাত ১১টার দিকে আখাউড়া রেলওয়ে জংশনের ১৪ নম্বর ইয়ার্ড এলাকায় ঘটে এ
দুর্ঘটনা।
রেলওয়ে সূত্রে
জানা গেছে, ৯৬২ নম্বর ট্রেনের সানটিংয়ের সময় ৬৩০৫৯ নম্বর খালি তেলের ওয়াগনের সামনের
অংশের চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম ডাউন লাইন ব্লক হয়ে যায়।
শ্রীমঙ্গল থেকে
২১টি ওয়াগন নিয়ে ট্রেনটি আখাউড়া জংশনে আসে। এর মধ্যে...