গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকা পড়েন এক ব্যক্তি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৩০ মিনিটের চেষ্টায় তাকে উদ্ধার করে নিচে নামিয়ে আনেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীরের বিভিন্ন স্থান দগ্ধ হয়।বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।ওই ব্যক্তির নাম মো. লিটন (৩২)। তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানালেন, বৃহস্পতিবার রাতে ছাতির বাজারের পাশের একটি ইটভ...