গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলার আসামিদের ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা করার ঘটনায় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, শুভ আহমেদ (২০), মো. ইয়াসিন (২৬) ও সারোয়ার হোসেন হৃদয় (২৩)।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে পুলিশের এসআই ফারুক হোসেন।তিনি জানান, গত বৃহস্পতিবার বিকালে মাদক সেবন ও কেনাবেচা করছে এমন স...