সংবিধান সংস্কার পরিষদের পরিবর্তে
সংবিধান সংশোধন কমিটি গঠন করে বিএনপি সরকার তাদের রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ করেছে
বলে অভিযোগ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। তাদের ভাষ্য, গণভোটের ম্যান্ডেট অস্বীকার করা রাজনৈতিক প্রতারণার শামিল।
বুধবার (১৫ জুলাই) এক যৌথ বিবৃতিতে এ
কথা বলেছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ
স্বপন। জাতীয় সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রেক্ষিতে গণমাধ্যমে এই বিবৃতি
দিয়েছে দলটি।
জেএসডি বলছে, জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক পটভূমি, জনগণের...