Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

গণভোটের ম্যান্ডেট অস্বীকার রাজনৈতিক প্রতারণা : জেএসডি

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ২৩:৩২
গণভোটের ম্যান্ডেট অস্বীকার রাজনৈতিক প্রতারণা : জেএসডি

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। ছবি: সংগৃহীত

সংবিধান সংস্কার পরিষদের পরিবর্তে সংবিধান সংশোধন কমিটি গঠন করে বিএনপি সরকার তাদের রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। তাদের ভাষ্য, গণভোটের ম্যান্ডেট অস্বীকার করা রাজনৈতিক প্রতারণার শামিল।

বুধবার (১৫ জুলাই) এক যৌথ বিবৃতিতে এ কথা বলেছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। জাতীয় সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠনের পরিপ্রেক্ষিতে গণমাধ্যমে এ বিবৃতি দিয়েছে দলটি।

জেএসডি বলছে, জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক পটভূমি, জনগণের সার্বভৌম আকাঙ্ক্ষা এবং জাতীয় সনদ ও গণভোটে প্রকাশিত গণরায়ের আলোকে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার মৌলিক সংস্কার এখন সময়ের দাবি।

দলটির দাবি, জনগণ শুধু সরকার পরিবর্তনের জন্য আত্মদান করেনি, বৈষম্য দূরীকরণ, রাষ্ট্র পরিচালনার বিদ্যমান কাঠামোর পরিবর্তন, ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিমূলক প্রতিষ্ঠান, আইনের শাসন এবং অন্তর্ভুক্তিমূলক শাসন কাঠামো তথা অংশীদারত্বমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা ব্যক্ত করেছে তারা। দুঃখজনকভাবে, বর্তমান সরকার সেই গণআকাঙ্ক্ষা বাস্তবায়নের পরিবর্তে জাতীয় সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠন করে অগ্রসর হচ্ছে তথাকথিত সংশোধনের পথে।

বিবৃতিতে বলা হয়, ‘অথচ জুলাই গণঅভ্যুত্থান ও গণভোটে সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে রাষ্ট্রব্যবস্থার মৌলিক পুনর্গঠনের পক্ষে সুস্পষ্ট ম্যান্ডেট দিয়েছে জনগণ। নামসর্বস্ব সংশোধন সেই ম্যান্ডেট বাস্তবায়নের বিকল্প হতে পারে না।’

জেএসডি আরও বলছে, সংবিধান কোনো সরকার বা সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার দলিল নয়; এটি জনগণের সার্বভৌম সম্মতির দলিল। ফলে জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট উপেক্ষা করে গতানুগতিক সংশোধনের মাধ্যমে রাষ্ট্রের সাংবিধানিক ভিত্তি নির্ধারণের চেষ্টা জনগণের সার্বভৌম সিদ্ধান্তকেই অস্বীকার করা। সরকার নির্বাচনপূর্ব রাষ্ট্র ও সংবিধান সংস্কারের যে অঙ্গীকার করেছিল, বর্তমান উদ্যোগ তার সম্পূর্ণ বিপরীত। এটি শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ নয়; জনগণের সঙ্গে রাজনৈতিক প্রতারণা।

অবিলম্বে গণভোটে অনুমোদিত ম্যান্ডেট বাস্তবায়নের লক্ষ্যে প্রতিনিধিত্বশীল সংবিধান সংস্কার পরিষদ গঠন করে জুলাই জাতীয় সনদের আলোকে সাংবিধানিক কাঠামো প্রণয়ন করে অধিকতর সংস্কারের ভিত্তি স্থাপনের দাবি জানাচ্ছে দলটি।

তাদের ভাষ্য, জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের সার্বভৌম ক্ষমতার প্রত্যক্ষ প্রকাশ। সেই গণরায় উপেক্ষা করে সরকার যদি গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার পরিষদ গঠনের উদ্যোগ গ্রহণের পরিবর্তে গতানুগতিক সংবিধান সংশোধনের পথেই অগ্রসর হয়, তবে ভবিষ্যতে উদ্ভূত সব রাজনৈতিক, সাংবিধানিক ও আইনি সংকটের দায়ভার বহন করতে হবে বর্তমান সরকারকেই।

রাজনীতিজেএসডিজুলাই সনদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    দেশে ফলছে বিদেশি ফল

    দেশে ফলছে বিদেশি ফল

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬

    নেপাল-চীনে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২৮০

    নেপাল-চীনে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২৮০

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১২

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৩

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩২

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২১

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩১

    advertiseadvertise