ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিরোধ, দ্রুত রোগ শনাক্তকরণ ও সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জুবাইদা রহমান। তিনি বলেছেন, ক্যানসার চিকিৎসায় কোনো নারীকে পিছিয়ে রাখা যাবে না। একজন নারীর বেঁচে থাকার অধিকার তিনি কোথায় বসবাস করেন, তার ওপর নির্ভর করতে পারে না।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লুতে ১১তম বাংলাদেশ আন্তর্জাতিক ক্যানসার কংগ্রেস-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জুবাইদা রহমান বলেছেন, সবার স...