অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহান পুরনো খবরের কাগজ ফুঁড়ে তাকিয়ে আছেন। তাদের রহস্যময় দৃষ্টিতে কোনো এক সত্য উদ্ঘাটনের তীব্র আকাঙ্ক্ষা। কালো টাক্সেডো স্যুট ও বো-টাই পরেছেন তারা। নতুন ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এর পোস্টারে এভাবেই দেখা গেল দুই তারকাকে। এতে আভাস রয়েছে, চাপা পড়া কোনো এক চাঞ্চল্যকর সংবাদের...