বাবার মৃত্যু আর স্বজনদের আহাজারি — এমন এক হৃদয়বিদারক পরিস্থিতির মধ্যেও শক্ত হাতে কলম ধরেছিল অদম্য মেধাবী ঋতু খাতুন। শোক আর অভাব-অনটন কাটিয়ে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছে সে। গতকাল সোমবার ফল প্রকাশের পর ঋতুর এই অসাধারণ অর্জনে আবেগাপ্লুত তার পরিবার ও শিক্ষকরা।ঋতু যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর গ্রামের মৃত কবির হোসেন ও রেহেনা খাতুনের ছোট মেয়ে। সে হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল।ঋতুর পরিবারের সদস্যরা জানালেন,&nb...