Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

আহা! কী পিতৃস্নেহ

agamir somoy
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৫:৩৯
আহা! কী পিতৃস্নেহ

গ্রাফিকস: আগামীর সময়

বরাবর

শ্রদ্ধাস্পদ বাবা,

আমার ভীতি সংমিশ্রিত কদমবুসি গ্রহণ করবেন। আশা করি আপনাদের যুগের সেই তথাকথিত সততার ভারী বোঝাটি কাঁধে চাপিয়ে সুস্থ আছেন। আমি অবশ্য জিপিএ ৫ পাওয়ার স্বপ্নে বিভোর থেকে ক্রমাগত ঘাম ঝরিয়ে যাচ্ছি, তবে মনের গহিনে একরাশ শঙ্কা এসে প্রতিনিয়ত থাবা বসাচ্ছে।

আমাদের এই দেশে পাবলিক পরীক্ষা ব্যবস্থাটি যে কত সুন্দর এক সার্কাস, তা তো আপনার অবিদিত নয়। হয় প্রশ্নপত্র পরীক্ষার আগেই বাতাসে ঘুরে বেড়ায়, নয়তো অতিমাত্রায় কঠিন প্রশ্নের দাপটে পরীক্ষার্থীরা ধসে পড়ে। কোনো বছর হয়তো দয়ার সাগরে ভাসিয়ে খাতা মূল্যায়নের বাঁধ ভেঙে দেওয়া হয়, আবার পরের বছরই কড়াকড়ির তাণ্ডবে অগণিত স্বপ্ন ধূলিসাৎ হয়। জানি না, আমরা কর্তৃপক্ষের কোন নিরীক্ষার গিনিপিগ হব...।

পরীক্ষার ফল যাই আসুক, মেহেরবানি করে আমাকে সচিব বাবার সন্তানের সঙ্গে তুলনা করে খোঁটা দেবেন না

কিন্তু আমার সবচেয়ে বড় দুর্ভাগ্য কী জানেন বাবা? আমি আবিষ্কার করলাম, আপনি কোনো শিক্ষা বোর্ডের সচিব নন। এমনকি আপনি কোনো মন্ত্রণালয়ের পিয়ন বা কেরানি পদেও অধিষ্ঠিত নন যে পরীক্ষার খাতা পর্যালোচনার নামে একটু অঙ্ক কষে আমার জেনুইন ৩১ নম্বরকে একটানে ৪১ বানিয়ে দেবেন, কিংবা খাতার গায়ে ম্যাজিক কাঠির স্পর্শে হুট করে ২৪ নম্বর বাড়িয়ে দিয়ে আমায় কুলীন সমাজের এ প্লাস উপহার দেবেন। চট্টগ্রাম বোর্ডের সেই মহৎ পিতার কথা ভাবলে আমার চোখে জল চলে আসে। আহা, কী পিতৃস্নেহ! সন্তানের টেনেটুনে পাসের লজ্জা ঢাকতে তিনি সিস্টেম অ্যানালিস্টকে পাশে বসিয়ে গোটা খাতার ভাগ্যই বদলে দিয়েছিলেন। যদিও পরে সেই কাঁচা হাতের কারসাজি ফাঁস হলো, জেল-জুলুম হলো, খাতা বাজেয়াপ্ত হলো— কিন্তু অন্তত পুত্রের প্রতি পিতার ভালোবাসার গভীরতা তো মাপা গেল!

অথচ আপনি একজন নিতান্তই সাধারণ চাকরিজীবী, যার কাছে নীতিনৈতিকতা আর সততার কিছু বুলি ছাড়া সন্তানকে দেওয়ার মতো বাড়তি কোনো নম্বর নেই। অথচ সমাজের সামনে আপনার মুখ উজ্জ্বল করার সেই প্রথাগত বিশাল পাহাড়প্রমাণ চাপটি কিন্তু ঠিকই আমার কাঁধে ঝুলিয়ে রেখেছেন। কিন্তু বাবা, সচিব বাবার মতো জাদুকরী আশীর্বাদ ছাড়া এই নৈরাজ্যের বাজারে শুধু পড়ে পাস করা কিংবা মেধার জোরে ভালো ফল আনা যে কতটা ঝুঁকিপূর্ণ, তা কি আপনি বোঝেন? তাই নিবেদন এই, পরীক্ষার ফল যাই আসুক, মেহেরবানি করে আমাকে সচিব বাবার সন্তানের সঙ্গে তুলনা করে খোঁটা দেবেন না।

ইতি

আপনার এইচএসসি পরীক্ষার্থী পুত্র

 

জিপিএ-৫পরীক্ষাপাবলিক পরীক্ষাশিক্ষা বোর্ডএইচএসসি পরীক্ষার্থী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২