বরাবর
শ্রদ্ধাস্পদ
বাবা,
আমার ভীতি সংমিশ্রিত কদমবুসি গ্রহণ করবেন। আশা করি আপনাদের
যুগের সেই তথাকথিত সততার ভারী বোঝাটি কাঁধে চাপিয়ে সুস্থ আছেন। আমি অবশ্য জিপিএ ৫ পাওয়ার
স্বপ্নে বিভোর থেকে ক্রমাগত ঘাম ঝরিয়ে যাচ্ছি, তবে মনের গহিনে একরাশ শঙ্কা এসে প্রতিনিয়ত
থাবা বসাচ্ছে।
আমাদের এই দেশে পাবলিক পরীক্ষা ব্যবস্থাটি যে কত সুন্দর
এক সার্কাস, তা তো আপনার অবিদিত নয়। হয় প্রশ্নপত্র পরীক্ষার আগেই বাতাসে ঘুরে বেড়ায়,
নয়তো অতিমাত্রায় কঠিন প্রশ্নের দাপটে পরীক্ষার্থীরা ধসে পড়ে। কোনো বছর হয়তো দয়ার সাগর...