সদ্য পদত্যাগী
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর
সংঘটিত গণহত্যায় পরোক্ষ মদদদাতা এবং নীরব ভূমিকা পালনকারী হিসেবে অভিযোগ এনে তাকে
অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট। শনিবার রাতে এক
যৌথ বিবৃতিতে এ দাবি জানায় ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক এই জোটটি।
সমমনা জোটের মুখপাত্র ও
বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম শাহাদাত বিবৃতিতে বলেন, ‘রাষ্ট্রপতির
পদত্যাগের মধ্য দিয়ে দানবীয় হাসিনার অধ্যায়ের পরিসমাপ্তি হলো। ক...