বাংলাদেশ ও যুক্তরাজ্যে ড্রাইভিং টেস্টে প্রথমবারেই উত্তীর্ণ হওয়ার অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। আজ বুধবার ফেসবুকে তিনি একটি পোস্ট দেন। সেখানে, বিআরটিএর সেবা ডিজিটালাইজড হলেও প্রক্রিয়ার জটিলতা এবং প্রযুক্তির অপব্যবহারের কথাও তুলে ধরেন তিনি।জাইমা লেখেন, ‘গত সপ্তাহে আমি জীবনের দ্বিতীয় ড্রাইভিং টেস্ট দিলাম, এবার বাংলাদেশে গাড়ি চালানোর অনুমতির জন্য। প্রথমটি দিয়েছিলাম লন্ডনে, দশ বছরেরও বেশি আগে। দুটিতেই প্রথমবারে উত্তীর্ণ হয়েছি। কিন্তু গাড়ি চ...