দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সদস্যদের স্বাবলম্বী করতে দিনাজপুরে ‘জব ফেয়ার-২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আজ মঙ্গলবার দিনাজপুরের আনসার-ভিডিপি আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৬৫৫ সদস্য অংশ নেন। তাদের মধ্যে বিভিন্ন কারিগরি ও পেশাভিত্তিক পদে মোট ৪৫২ জনের প্রাণ-আরএফএল গ্রুপে চাকরি নিশ্চিত হয়েছে।নিয়োগ পাওয়া ৪৫২ জনের মধ্যে ওয়েল্ডিং ৬জি বিষয়ে ৩৫ জন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিংয়ে (আরএসি) ৮ জন, অট...