ভিনগ্রহের বুদ্ধিমান প্রাণীর সন্ধান না মিললেও এবার সৌরজগতের বাইরে এক গ্রহের শক্তিশালী চৌম্বকক্ষেত্রের প্রমাণ পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। পৃথিবী থেকে ৬৩ আলোকবর্ষ দূরের বেটা পিক্টোরিস বি থেকে প্রথমবারের মতো সরাসরি রেডিও সংকেত শনাক্ত করেছেন তারা। গবেষকদের ধারণা, পৃথিবীর মেরুজ্যোতির মতো অরোরাল রেডিও নির্গমনই এই সংকেতের উৎস। গ্রহটির চৌম্বকক্ষেত্র বৃহস্পতির চেয়েও অন্তত ২০০ গুণ শক্তিশালী বলে জানিয়েছেন তারা।হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক এডো বার্জার বলেছেন, ‘আমি জানি, রেডিও সংকেতের স...