শরতের শুভ্রতায় এবার মঞ্চে আসছে ‘মলুয়া’। ময়মনসিংহ গীতিকার বহুল পরিচিত লোককাহিনি অবলম্বনে থিয়েট্রিক্যাল কোম্পানির প্রযোজনায় পালাটি মঞ্চস্থ হবে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হবে প্রযোজনাটির প্রদর্শনী।চন্দ্রাবতী রচিত ময়মনসিংহ গীতিকার অমর পালা ‘মলুয়া’র ভাষ্য, বয়ান ও নির্দেশনায় রয়েছেন সাইফুল জার্নাল। প্রেম, সাহস, আত্মত্যাগ ও প্রতিকূলতার বিরুদ্ধে মানুষের লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে প্রযোজনাটি। অভিনয়, সংগীত ও দৃ...