Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

হেনা স্যারের চলে যাবার ৩৭ বছর

আবিদ করিম মুন্না
agamir somoy
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৫
হেনা স্যারের চলে যাবার ৩৭ বছর

আবু হেনা মোস্তফা কামাল। ছবি তৈরি এআই সহযোগে

খুব সম্ভবত তিনিই বাংলা একাডেমির একমাত্র মহাপরিচালক যিনি কর্মরত থাকা অবস্থাতেই হারিয়ে যান এই গ্রহ থেকে ওই অনন্ত নক্ষত্রে। যে বছর চলে যান তখন ক্লাস নাইনের ছাত্র।

বাংলাদেশ টেলিভিশনই তখন ছিল বিনোদনের অন্যতম মাধ্যম। বাবাকে সাথে নিয়ে দেখছি হেমন্ত মুখোপাধ্যায়ের একটি অনুষ্ঠান। ১৭ সেপ্টেম্বর ১৯৮৯ রেকর্ড করা হয়েছিল। ১৯ সেপ্টেম্বর ১৯৮৯ প্রচারিত হয়েছিল বিটিভিতে রাত আটটার বাংলা সংবাদের আগে বা পরে।

মনে আছে সেই অনুষ্ঠানে একজন অধ্যাপক খুবই গাম্ভীর্যের সাথে (উইদাউট স্ক্রিপ্ট) হেমন্ত মুখার্জীর সাথে আলাপ করছেন আর হেমন্ত বাবু তাঁর পছন্দের গান (আমার গানের স্বরলিপি লেখা রবে এটা গেয়েছেন মনে হয়) একটার পর একটা পরিবেশন করেই যাচ্ছেন। তখন নিবিড়ভাবে গান শোনা কিংবা এই ধরনের উচ্চমার্গীয় অনুষ্ঠান বোঝার বয়স হয়নি।

তুমি যে আমার কবিতা, কত সাধনায় এমন ভাগ্য মেলে, নদীর মাঝি বলে এসো নবীন, সেই চম্পা নদীর তীরে, অনেক বৃষ্টি ঝরে তুমি এলে, যায় যদি যাক প্রাণ তবু দেব না দেব না দেব না গোলার ধান, অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা, এই পৃথিবীর পান্থশালায় গাইতে গেলে গান, তোমার কাজল কেশ ছড়ালো বলে এই রাত এমন মধুর, হাতের কাকন ফেলেছি খুলে, আমি সাগরের নীল নয়নে মেখেছি-এমন অসংখ্য কালজয়ী গানের কিংবদন্তি মানুষটি তিনি যিনি ছিলেন একাধারে গীতিকবি, প্রাবন্ধিক এবং শিক্ষাবিদ।

আরও পড়ুন

গানে গানে অমর হয়ে আছেন আবু হেনা মোস্তফা কামাল

২৩ সেপ্টেম্বর ২০২৬

চলে গেলেন চিরতরে ২৩ সেপ্টেম্বর ১৯৮৯। ঠিক তিনদিন পর ২৬ সেপ্টেম্বর ১৯৮৯ কলকাতায় দেহত্যাগ করলেন হেমন্ত মুখোপাধ্যায়।

হেনা স্যারের শারীরিক প্রস্থানের ১৭ বছর পর বাংলা একাডেমিতে যোগদানের পর আলাপ করেছি অনেকের সাথে। জেনেছি তাঁর মতো এত মেধাবী মানুষ সহকর্মীরা কোনোদিন দেখেননি। সত্যিই তাই!

আলাপ হলো একদিন বাংলা একাডেমির সাবেক সহকর্মী শুকুর আলীর সাথে যিনি মহাপরিচালক মহোদয়ের দপ্তরে নানা সময়ে কাজ করেছেন।

একদিন তাকে বললাম, আমি একটি বার আবু হেনা মোস্তফা কামাল স্যারের কবরের সামনে দাঁড়াতে চাই। তখন মেস জীবন চলছিল মিরপুর-২ এ।

আমাকে শুকুর আলী ভাই বললেন, 'কাইল আমনে স্টাপ বাছে আমার লগে বইবেন বুছছুইন। আমরা দোনোজন আজিমপুর মুড়ে নাইমা যামু অপিস ঢোকোনোর আগে। তারপর এট্টুদূর হাইট্টা গ্যালেই আজিমপুর গুরস্থান পামু।

অর উলটাদিকে নোতুন আরেকখান গুরস্থান হইছে হেই জায়গায় স্যাররে কবর দেওন অইছে।' শুকুর আলী (টাঙ্গাইলের কালিহাতির মানুষ ছিলেন) বাংলা একাডেমিতে দীর্ঘ কর্মজীবন শেষে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন ২০১৪ সালে।

যেটা বলছিলাম শুকুর আলীর সাথে আজিমপুর নতুন কবরস্থানে ঢোকার পর কয়েক সেকেন্ড হেঁটেই রাস্তার সাথেই পেলাম হেনা স্যারের কবর।

এপিটাফে লেখা ছিল 'দূর যাত্রার পারানি' তাঁরই লেখা কবিতার অংশ বিশেষ-
'আর কোনোদিন অঝোর বৃষ্টিতে ভিজে
ফিরে আসবো না মধ্যরাতে,
দরজায় আর করাঘাত
বেজে উঠবে না অসময়ে
ঘর গেরস্থালি সচকিত ক'রে
জ্বলে উঠবে না ঘুমন্ত লণ্ঠন
কারো বিপর্যস্ত ছায়া খাবার টেবিলে
উবু হয়ে নেবেনা মিয়োনো ভাতের ঘ্রাণ, বিদায়!'

আবু হেনা মোস্তফা কামালগীতিকারবাংলা গান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    রাজশাহীর সরকারি পদ্মা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫

    রাজশাহীর সরকারি পদ্মা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, ফরমে মিলল ‘সাংকেতিক চিহ্ন’

    পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, ফরমে মিলল ‘সাংকেতিক চিহ্ন’