Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

গানে গানে অমর হয়ে আছেন আবু হেনা মোস্তফা কামাল

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪১
গানে গানে অমর হয়ে আছেন আবু হেনা মোস্তফা কামাল

আবু হেনা মোস্তফা কামাল। ছবি তৈরি এআই সহযোগে

বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, প্রখ্যাত গবেষক ও বাংলা গানের উজ্জ্বল বাণীকার অধ্যাপক আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮৯ সালের ২৩ সেপ্টেম্বর মাত্র ৫৩ বছর বয়সে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৩৬ সালের ১৩ মার্চ পাবনার উল্লাপাড়ায় জন্মগ্রহণ করা এই গুণী ব্যক্তিত্ব একাধারে ছিলেন একজন কবি, লেখক, অধ্যাপক এবং বাংলাদেশ টেলিভিশন ও বেতারে বাককুশল রসিক উপস্থাপক।

১৯৫৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর শেষে তিনি শিক্ষকতায় যুক্ত হন এবং পরবর্তীতে কমনওয়েলথ বৃত্তি নিয়ে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনে ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন

‘প্রেমিকাকে’ নিয়ে মণ্ডপে গোবিন্দ, বিচ্ছেদ গুঞ্জনে জোর হাওয়া

২৩ সেপ্টেম্বর ২০২৬

পঞ্চাশের দশকে সাহিত্য-সংস্কৃতির অঙ্গনে তরুণ কবি ও গীতিকার হিসেবে আবু হেনা মোস্তফা কামালের আত্মপ্রকাশ ঘটে। ‘সেই চম্পা নদীর তীরে’, ‘অপমানে আমি তো জল হয়ে যাবো’, ‘তুমি যে আমার কবিতা’ এবং ‘হায়রে মানুষ রঙিন ফানুস’-এর মতো কালজয়ী ও নস্টালজিক সব গান তারই অনন্য সৃষ্টি।

কাব্যচর্চার ক্ষেত্রে ‘আপন যৌবন বৈরী’, ‘যেহেতু জন্মান্ধ’ ও ‘আক্রান্ত গজল’ গ্রন্থগুলোর মাধ্যমে তিনি আধুনিক বাংলা কবিতায় নিজস্ব ধারা তৈরি করেছিলেন।

কেবল সৃষ্টিশীল সাহিত্যেই নয়, ‘শিল্পীর রূপান্তর’ ও ‘কথা ও কবিতা’-র মতো প্রাঞ্জল ও মননশীল সাহিত্য-সমালোচনা এবং ইংরেজি গবেষণাগ্রন্থ ‘দ্য বেঙ্গলি প্রেস অ্যান্ড লিটারেরি রাইটিং’-এর মাধ্যমে তিনি বাংলা গদ্যের পরিমণ্ডলে স্বকীয়তার পরিচয় দেন।

সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদক, আলাওল সাহিত্য পুরস্কার ও সুহৃদ সাহিত্য স্বর্ণপদকে ভূষিত হন। এই অমর গুণীর স্মৃতির প্রতি আজ গভীর শ্রদ্ধা ও মাগফিরাত কামনা করি।

বাংলা গানগীতিকারআবু হেনা মোস্তফা কামাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    রাজশাহীর সরকারি পদ্মা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫

    রাজশাহীর সরকারি পদ্মা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, ফরমে মিলল ‘সাংকেতিক চিহ্ন’

    পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, ফরমে মিলল ‘সাংকেতিক চিহ্ন’