পাহাড় সমান খেলাপি ঋণই এখন ব্যাংক খাতের সবচেয়ে বড় সংকট। এটি দীর্ঘদিন চাপের মুখে রাখছে অর্থনীতিকে। সেখান থেকে বেরিয়ে আসতে খেলাপি ও অবলোপন করা ঋণ বিক্রির জন্য গঠন করা হচ্ছে বিশেষায়িত প্রতিষ্ঠান ‘ডিস্ট্রেসড সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি’ (ডিএএমসি)। যার মাধ্যমে ঋণ কেনাসহ পুনর্গঠন, পুনঃতফসিল, জামানত দখল, সম্পদ বিক্রি, আদালতে মামলা পরিচালনা, প্রয়োজনে ঋণকে শেয়ারে রূপান্তরও করা হবে। প্রয়োজনে রুগ্ণ শিল্পপ্রতিষ্ঠানের পুনর্গঠন, আধুনিকায়ন ও নতুন বিনিয়োগের ব্যবস্থাও করতে পারবে। ডিস্ট্রেসড সম্পদ ব্যবস্থাপনা কোম্...