২০২৭ ওয়ানডে বিশ্বকাপের রূপরেখা ঠিক করতে
আজ বৃহস্পতিবার বিসিসিআইয়ের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৈঠকে ভারতীয়
দলের অভিজ্ঞ ত্রয়ী—রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র
জাদেজার ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে এর মাঝেই সংবাদ সংস্থা পিটিআইয়ের
এক প্রতিবেদনে রোহিত শর্মার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, নির্বাচকমণ্ডলীর এক সদস্য রোহিতকে সরাসরি বলেছিলেন, দল এখন তাকে ছাড়াই সামনে এগোতে চায়। এই আকস্মিক সিদ্ধান্তে
সাবেক ভারত অধ...