ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে
চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা
বার্সেলোনা এমনিতেই ব্যাকফুটে। এর মধ্যেই মাঠের দর্শকদের অনাকাঙ্ক্ষিত ও অশোভন আচরণের
কারণে শাস্তি পেতে যাচ্ছে কাতালান ক্লাবটি। ম্যাচের প্রধান রেফারি মার্টিনেজ মুনুয়েরা
অফিশিয়াল ম্যাচ রিপোর্টে বার্সেলোনা সমর্থকদের অভাব্য আচরণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে
উল্লেখ করেছেন।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক
‘মার্কা’র প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার রাতের ক্ল্যাসিকো
ম্যাচটিতে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। ম্যাচের ৮৭...