বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ঐতিহ্যের প্রতীক বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।আজ রবিবার সকালে ভালুকা উপজেলা পরিষদের হল রুমে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।এমরান সালেহ প্রিন্স বললেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’- এই চেতনাকে ধারণ করেই একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। ধর্মীয়, জ...