চলতি বছরের এপ্রিলের তুলনায় মে মাসে দেশে উদ্বেগজনক হারে বেড়েছে মব সহিংসতা। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) তথ্যমতে, এ সময়ে মব সহিংসতায় নিহতের সংখ্যা ২১ থেকে বেড়ে ৩২ এবং আহতের সংখ্যা ৪৯ থেকে বেড়ে ৭১ জনে পৌঁছেছে। গত ছয় মাসের মধ্যে এটিই সর্বোচ্চ।আজ রবিবার প্রকাশিত এমএসএফের মাসিক প্রতিবেদনে বলা...