ডিজিটাল লেনদেন আরও সহজ ও প্রসারিত করতে দেশে বাধ্যতামূলকভাবে ব্যবহৃত হচ্ছে ‘বাংলা কিউআর’ (কুইক রেসপন্স) কোড। এখন শুধু একটি কিউআর কোড স্ক্যান করেই যেকোনো ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে লেনদেন করা সম্ভব হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এই প্রযুক্তির কল্যাণে বর্তমানে দেশে দৈনিক গড়ে প্রায় ৫০ হাজার লেনদেন সম্পন্ন হচ্ছে, যার আর্থিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা।
খাতসংশ্লিষ্টরা বলছেন, ডিজিটাল লেনদেন বাড়াতে খুচরা বিক্রেতাদের সহজে এই সেবায় যুক্ত করা জরুরি। কিন্তু রিটেইল হিসাব খোলার প্রক্রিয়াট...